Sunday, 3 May 2020

Lesson - 45: be to, get to do sth, come to do sth and happen to do sth


A. Be to
1. কোনো বাধ্যবাধকতা, প্রয়োজনীয়তা, আনুষ্ঠানিক সিদ্ধান্তের ক্ষেত্রে 'ভবিষ্যতে কোনোকিছু করতে হবে বা করা দরকার' অর্থে 'be to' ব্যবহৃত হতে পারে।
I am to call them once I reach the station. (স্টেশনে পৌঁছালে আমার তাদেরকে কল করতে হবে।)
What is to be done about this problem? (সমস্যাটার ব্যাপারে কী করা দরকার/উচিত?)
এই অর্থে 'be to' প্রায়ই conditional clause -এ ব্যবহৃত হয়। যেমন, If Hasan's to go and live with his mother, then his sister should too. (হাসানকে তার মায়ের সাথে গিয়ে থাকা লাগলে, তার বোনেরও সেটাই করা উচিত।)
2. পূর্ব থেকেই নির্ধারিত কোনো কাজ 'করতে হবে বা করার কথা' বুঝাতে 'be to' ব্যবহৃত হয়।
They are to be married in June. (জুনে তাদের বিয়ে হওয়ার কথা।)
We are to visit Australia in the spring. (বসন্তে আমরা অস্ট্রেলিয়া দেখতে যাব/যাচ্ছি।)
3. কোনো instructions, orders বা commands দেয়ার ক্ষেত্রে 'be to' ব্যবহৃত হয়, যদিও দৈনন্দিন কথোপকথনে তেমন প্রচলিত নয়।
You're to do your homework and to do it neatly this time. (আপনাদের হোমওয়ার্ক করতে হবে এবং সুচারুভাবে তা এবার করতে হবে।)
Their mother said they were not to play near the river. (তাদের মা বলেছিল তারা নদীর কাছে খেলতে পারবে না।)
4. 'কী করতে হয়েছিল বা পরবর্তীতে কী ঘটেছিল' বুঝাতে 'was/were to' ব্যবহৃত হতে পারে।
He was to regret that decision for the rest of his life. (তাকে ঐ সিদ্ধান্তের জন্য জীবনের বাকি অংশ আফসোস করতে হয়েছিল।)
We searched everywhere but the ring was nowhere to be found. (আমরা সর্বত্র খুঁজেছিলাম কিন্তু রিংটা কোথাও পাওয়া যায়নি।)
5. Conditional sentence -এ imaginary situation কিংবা aim (লক্ষ্য/উদ্দেশ্য) বুঝাতে 'be to' ব্যবহৃত হয়।
Even if England were to win the next two matches, Germany would still be three points ahead. (ইংল্যান্ড পরের দু'টো ম্যচ জিতলেও, জার্মানি তিন পয়েন্ট এগিয়ে থাকতো।)
If we were to offer you more money, would you stay?/ Were we to offer you more money, would you stay? (আমরা বেশি টাকা দিলে কি আপনি থাকতেন। আসলে বেশি টাকা দিলেও তিনি থাকবেন না।)
If you are to succeed, you must work hard. (সফল হতে হলে অবশ্যই তুমি কঠোর পরিশ্রম করবে।)


B. get to do sth
(a) to eventually or gradually reach a stage at which you feel, know, do, are, etc. something; একটা পর্যায়ে এমন একটা স্তরে বা অবস্থানে আসা যখন তুমি কোনোকিছু হয়ে ওঠো/যাও, জেনে ফেলো, যখন তোমার কোনোকিছু করা হয়ে ওঠে ইত্যাদি
1. After a time you get to realize that these things don't matter.
= একটা সময় পর তুমি উপলব্ধি করে ফেলো যে এই বিষয়গুলো কোনো ব্যাপার না।
2. You'll like her once you get to know her.
= একবার তাকে জানা হয়ে উঠলে/ জেনে ফেললে, তাকে তোমার ভাল লাগবে।
3. She's getting to be an old lady.
= তিনি এখন (একজন) বৃদ্ধা নারী হয়ে যাচ্ছেন।
4. No one could figure out how he got to be so wealthy.
= কেউ বের করতে পারলো না সে কীভাবে এত সম্পদশালী হয়ে উঠলো।
(b) to manage to do or have the opportunity to do something; কোনোকিছু করার সু্যোগ পাওয়া বা করা হয়ে ওঠা
5. Do you get to see him often?
= তার সাথে কি প্রায়ই দেখা হয়ে ওঠে তোমার?/ তুমি কি প্রায়ই তার সাথে দেখা করার সুযোগ পাও?
6. They get to stay in nice hotels.
= সুন্দর সুন্দর হোটেলে তারা থাকতে পায়/ থাকার সুযোগ পায়/ তাদের থাকা হয়।
7. How do these people get to be the bosses of major companies?
= এই লোকগুলো গুরুত্বপূর্ণ কোম্পানিগুলোর বস হয়ে যায়/হওয়ার সুযোগ পায়/হয়ে ওঠে কীভাবে?


C. come to do sth
(a) to do something at the end of a long process or period of time; to begin to have a feeling or opinion at some point; কোনো প্রক্রিয়ার/সময়ের একটা পর্যায়ে গিয়ে কোনোকিছু করতে শুরু করা বা করে ফেলা
1. Although it was a secret wedding, the press did eventually come to hear about it.
= গোপন বিয়ের অনুষ্ঠান হলেও, সাংবাদিকগণ অবশেষে এ ব্যাপারে শুনেই ফেললেন।
2. That Italian doctor came to Bangladesh about 15 years ago. At some point during her practice of medicine she came to think of Bangladesh as her home.
= সেই ইতালীয় ডাক্তার প্রায় ১৫ বছর আগে বাংলাদেশে এসেছেন। চিকিৎসাচর্চার এক পর্যায়ে তিনি বাংলাদেশকেই নিজের দেশ ভাবতে শুরু করেছেন/ভেবেছেন।
3. I came to believe that she was innocent after all.
= এতকিছুর পরও আমি বিশ্বাস করা শুরু করেছিলাম/বিশ্বাস করেছিলাম যে সে নির্দোষ।
4. In time she came to love him.
= অবশেষে সে তাকে ভালবাসতে লাগলো/ভালবেসে ফেললো।
5. I've come to expect this kind of behaviour from him.
= তার কাছে এরকম ব্যবহারই প্রত্যাশা করা শুরু করেছি।
(b) used in questions to talk about how or why something (accidental or not planned) happened; (দৈব বা আকস্মিক ঘটনার ক্ষেত্রে) কীভাবে বা কেন কিছু ঘটলো তা জানতে ব্যবহৃত হয়
6. How did you come to break your leg?
= পা ভাঙলে/ ভেঙে ফেললে কীভাবে?
7. How did you come to meet him?
= তার সাথে তোমার দেখা হলো কীভাবে?
8. He often wondered how he came to be living in such a place.
= সে প্রায়ই ভাবতো (অবাক হয়ে) কীভাবে এমন একটা জায়গায় আছে/থাকতেছে।
9. He often wondered how he had come to be living in such a place.
= সে প্রায়ই ভাবতো (অবাক হয়ে) কীভাবে এমন একটা জায়গায় ছিলো/থাকতো।


D. happen to be/do sth
(a) to be/do something by chance; দৈবাৎ/দৈবক্রমে/ঘটনাক্রমে কোনোকিছু করা/হওয়া
1. I happened to meet him in the supermarket yesterday.
= গতকাল সুপারমার্কেটে তার সাথে (দৈবক্রমে) দেখা হয়েছিলো।
2. We happened to discover we had a friend in common.
= আমরা (দৈবক্রমে) আবিষ্কার করলাম আমাদের একটা একই বন্ধু আছে।
3. She happened to be out when we called.
= আমরা যখন কল করলাম সে (দৈবক্রমে) বাইরে ছিল।
4. You don't happen to know his name, do you?
= তুমি তো তার নাম জান না, তাই না?
(b) used when telling someone something in an angry way; কারো/কোনোকিছুর ওপর রেগে গিয়ে যেন তা না হলেই ভাল হতো
5. She happens to be our leader!
= সে হচ্ছে আমাদের নেতা! (এমন নেতা থাক দুর্ভাগ্যের ব্যাপার।)
6. This happens to be my house!
= এই হলো আমার বাড়ি! (টাকাপয়সা থাকলে এই বাড়িতে আমি থাকতাম না, আরও ভাল বাড়িতে থাকতাম।)
7. That happens to be my sister you're talking about!
= ঐ হলো আমার বোন যার ব্যাপারে কথা বলছ!
(c) If it happens that something is the case, it occurs by chance
8. It happened that she was out when we called.
= She happened to be out when we called.

No comments:

Post a Comment