Friday, 22 May 2020

অনুবাদ শিখি - ০৬

(from BBC News)
1. বঙ্গোপসাগরেই কেন বিশ্বে সবচেয়ে বেশি মৌসুমী ঘূর্ণিঝড় হয়
2. ঐতিহাসিক সুনিল অমৃত বর্ণনা করেছেন, বঙ্গোপসাগর জানুয়ারির শীতের শান্ত সময়ে শান্ত এবং নীল, কিংবা গ্রীষ্মকালীন বৃষ্টির ভরা মৌসুমে ফুঁসে থাকা ঘোলাটে এক বিস্তীর্ণ গ্রীষ্মমণ্ডলীয় জলরাশি।
3. বিশ্বের বৃহত্তম উপসাগরটি বেশিরভাগ ভয়ঙ্কর মৌসুমী ঘূর্ণিঝড়েরও ঘটনাস্থল। একে ঘিরে রেখেছে যে তটরেখা, সেখানে বাস করে প্রায় ৫০০ মিলিয়ন মানুষ।
4. ওয়েদার আন্ডারগ্রাউন্ডের তালিকা অনুসারে, রেকর্ডে লিপিবদ্ধ ৩৫ টা সবচেয়ে ভয়াবহ মৌসুমি ঘূর্ণিঝড়ের মধ্যে ২৬ টাই এখানে হয়েছে।
5. ঘূর্ণিঝড় আম্পান, যেটি বুধবার বিকেল নাগাদ বাংলাদেশ এবং ভারতের উপকূলে আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে, সেটি হবে সর্বশেষ (২৭তম) এ ধরণের  ঘূর্ণিঝড়।
6. ভারতের আবহাওয়া দফতরের কর্মকর্তারা বলেছেন, এই ঘূর্ণিঝড়টি যখন উপকূলে আঘাত হানবে, তখন এটি ভয়ঙ্কর শক্তিশালী হয়ে উঠবে। ঘূর্ণিঝড়ের সময় বাতাসের সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ১৯৫ কিলোমিটার (১২১ মাইল)। জলোচ্ছ্বাস হবে প্রায় দোতলা বাড়ির উচ্চতায়।
7. বঙ্গোপসাগরকে কীসে এত ভয়ঙ্কর করে তোলে?
8. আবহাওয়াবিদদের মতে, সামুদ্রিক জলোচ্ছ্বাস সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে অবতল আকৃতির অগভীর বে বা উপসাগরে, যেখানে মৌসুমী ঘূর্ণিঝড়ের তীব্র বাতাসে (এরকম জায়গায় সাগরের) ঠেলে দেওয়া পানি ফানেল বা চোঙার মধ্যে তরল যেভাবে ছোটে এখানেও একত্রিত/ঘনীভূত হয়ে ছুটতে থাকে যখন ঝড় উপসাগরে বয়ে যায়।
9. “এরকম ভৌগোলিক বৈশিষ্ট্যের টেক্সটবুক উদাহরণ হচ্ছে বঙ্গোপসাগর,” বলেছেন আবহাওয়াবিদ এবং ওয়েদার আন্ডারগ্রাউন্ডের একজন লেখক বব হেনসন।
10. বিষয়টাকে আরও বাড়তি মাত্রা দেয় বঙ্গোপসাগরের উপরিতলের উচ্চ তাপমাত্রা, যা প্রচণ্ড শক্তিশালী ঘূর্ণিঝড়কে উস্কে দিতে পারে। “বঙ্গোপসাগর খুবই উষ্ণ সাগর,” বলেছেন ভারতের আবহাওয়া দফতরের প্রধান এম মহাপাত্র।
11. বিশ্বে জলোচ্ছ্বাসপ্রবণ আরো উপকূলীয় অঞ্চল আছে। যেমন লুইজিয়ানা গালফ কোস্ট। কিন্তু বিশ্বের আর যেকোনো উপকূলের চেয়ে বঙ্গোপসাগরের উত্তর উপকূল বিপর্যয়কারী জলোচ্ছ্বাসের বেশি ঝুঁকিতে আছে।
12. অতি ঘনবসতিপূর্ণ (হওয়ায়) উপকূলীয় অঞ্চলটি ঝুঁকিটাকে আরও বাড়িয়ে দেয়: বিশ্বের প্রতি চারজনে একজন মানুষ উপসাগরটির উপকূলের দেশগুলোতে বাস করে।
❐ Hints:
☞ বঙ্গোপসাগরেই কেন বিশ্বে সবচেয়ে বেশি মৌসুমী ঘূর্ণিঝড় হয়
(বিশেষত মন্দ) কোনকিছুর আদর্শ জায়গা = a hotbed of sth
মৌসুমী ঘূর্ণিঝড়ের আদর্শ জায়গা = a hotbed of tropical cyclones
Why Bay of Bengal is the world's hotbed of tropical cyclones

☞ এক বিস্তীর্ণ গ্রীষ্মমণ্ডলীয় জলরাশি = an expanse of tropical water
শান্ত/নিশ্চল এবং নীল = still and blue
জানুয়ারির শীতের শান্ত সময়ে = in the calm of January winter
উত্তাল (রাগে ফুঁসছে এমন) এবং ঘোলাটে = raging and turbid
গ্রীষ্মের/গ্রীষ্মকালীন বৃষ্টির ভরা মৌসুমে = at the peak of the summer rains
ঐতিহাসিক সুনিল অমৃত বর্ণনা করেছেন, বঙ্গোপসাগর জানুয়ারির শীতের শান্ত সময়ে শান্ত এবং নীল, কিংবা গ্রীষ্মকালীন বৃষ্টির ভরা মৌসুমে ফুঁসে থাকা ঘোলাটে এক বিস্তীর্ণ গ্রীষ্মমণ্ডলীয় জলরাশি।
= The Bay of Bengal, notes historian Sunil Amrith, is an “expanse of tropical water: still and blue in the calm of January winter, or raging and turbid at the peak of the summer rains”.

☞ যে তটরেখা এটাকে (উপসাগরকে) ঘিরে রেখেছে = the coastal rim that surrounds it (the bay)
কোনো স্থান (যেখানে কিছু ঘটে) = a site
বিশ্বের ইতিহাসে বেশিরভাগ ভয়ঙ্কর মৌসুমি ঘূর্ণিঝড়ের ঘটনাস্থল = the site of the majority of the deadliest tropical cyclones in the world history
বিশ্বের বৃহত্তম উপসাগরটি বেশিরভাগ ভয়ঙ্কর মৌসুমী ঘূর্ণিঝড়েরও ঘটনাস্থল। একে ঘিরে রেখেছে যে তটরেখা, সেখানে বাস করে প্রায় ৫০০ মিলিয়ন মানুষ।
= The largest bay in the world — 500 million people live on the coastal rim that surrounds it — is also the site of the majority of the deadliest tropical cyclones in world history.

☞ ওয়েদার আন্ডারগ্রাউন্ডের তালিকা অনুসারে = According to a list maintained by Weather Underground
রেকর্ডে লিপিবদ্ধ ৩৫ টা সবচেয়ে ভয়াবহ মৌসুমি ঘূর্ণিঝড়ের মধ্যে = of the 35 deadliest tropical cyclones (which are) recorded
ওয়েদার আন্ডারগ্রাউন্ডের তালিকা অনুসারে, রেকর্ডে লিপিবদ্ধ ৩৫ টা সবচেয়ে ভয়াবহ মৌসুমি ঘূর্ণিঝড়ের মধ্যে ২৬ টাই এখানে হয়েছে।
= According to a list maintained by Weather Underground, 26 of the 35 deadliest tropical cyclones recorded have occurred here.

☞ উপকূলে আঘাত হানা = to make landfall in coastal areas
ঘূর্ণিঝড় আম্পান, যেটি বুধবার বিকেল নাগাদ বাংলাদেশ এবং ভারতের উপকূলে আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে, সেটি হবে সর্বশেষ (২৭তম) এ ধরণের  ঘূর্ণিঝড়।
= Cyclone Amphan is the latest (27th), expected to make landfall in coastal areas of India and Bangladesh on Wednesday afternoon.

☞ ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় = an extremely intense cyclone
সর্বোচ্চ ঘণ্টায় ১৯৫ কি.মি. বাতাসের গতিবেগ = wind speeds up to 195km/h
দোতলা বাড়ির উচ্চতায় জলোচ্ছ্বাস = storm surges as tall as a two-storey building
ভারতের আবহাওয়া দফতরের কর্মকর্তারা বলেছেন, এই ঘূর্ণিঝড়টি যখন উপকূলে আঘাত হানবে, তখন এটি ভয়ঙ্কর শক্তিশালী হয়ে উঠবে। ঘূর্ণিঝড়ের সময় বাতাসের সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ১৯৫ কিলোমিটার (১২১ মাইল)। জলোচ্ছ্বাস হবে প্রায় দোতলা বাড়ির উচ্চতায়।
= India meteorological officials say it will be an “extremely intense cyclone” when it hits the coast of the bay, with wind speeds up to 195km/h (121mph) and storm surges as tall as a two-storey building.

☞ বঙ্গোপসাগরকে কীসে এত ভয়ঙ্কর করে তোলে?
= What makes the Bay of Bengal so deadly?

☞ অগভীর = shallow
অবতল = concave
কেন্দ্রীভূত হওয়া = to get concentrated
ক্রমশ সংকীর্ণ (ফানেলের মতো) পথে চালানো = to funnel
জলোচ্ছ্বাস সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে অবতলাকৃতির অগভীর উপসাগরে > জলোচ্ছ্বাসের সবচেয়ে খারাপ/ভয়াবহ জায়গা হওয়ার প্রবণতা থাকে অবতলাকৃতির অগভীর উপসাগরগুলোর = the worst places for storm surges tend to be shallow, concave bays
মৌসুমী ঘূর্ণিঝড়ের তীব্র বাতাসে ঠেলে দেওয়া পানি = water (which is) pushed by the strong winds of a tropical cyclone
আবহাওয়াবিদদের মতে, সামুদ্রিক জলোচ্ছ্বাস সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে অবতল আকৃতির অগভীর বে বা উপসাগরে, যেখানে মৌসুমী ঘূর্ণিঝড়ের তীব্র বাতাসে (এরকম জায়গায় সাগরের) ঠেলে দেওয়া পানি ফানেল বা চোঙার মধ্যে তরল যেভাবে ছোটে এখানেও একত্রিত/ঘনীভূত হয়ে ছুটতে থাকে যখন ঝড় উপসাগরে বয়ে যায়।
= The worst places for storm surges, say meteorologists, tend to be shallow, concave bays where water, pushed by the strong winds of a tropical cyclone, gets concentrated or funnelled as the storm moves up the bay.

☞ (পাঠ্যবইয়ে দেওয়া যায়) এরকম ত্রুটিহীন ও আদর্শ উদাহরণ = a textbook example
“এরকম ভৌগোলিক বৈশিষ্ট্যের টেক্সটবুক উদাহরণ হচ্ছে বঙ্গোপসাগর,” বলেছেন আবহাওয়াবিদ এবং ওয়েদার আন্ডারগ্রাউন্ডের একজন লেখক বব হেনসন।
= “The Bay of Bengal is a textbook example of this type of geography,” said Bob Henson, meteorologist and writer with Weather Underground.

☞ হঠাৎ (গুরুতর কোনকিছুর) সূত্রপাত করা; উস্কে দেওয়া = to trigger
বিষয়টাকে আরও বাড়তি মাত্রা দেয় বঙ্গোপসাগরের উপরিতলের উচ্চ তাপমাত্রা, যা প্রচণ্ড শক্তিশালী ঘূর্ণিঝড়কে উস্কে দিতে পারে। “বঙ্গোপসাগর খুবই উষ্ণ সাগর,” বলেছেন ভারতের আবহাওয়া দফতরের প্রধান এম মহাপাত্র।
= What makes matters worse are high sea surface temperatures in the Bay of Bengal, which can trigger extremely strong cyclones. “It is a very warm sea,” says M Mohapatra, head of India’s meteorological department.

☞ আরো/অন্যান্য উপকূলীয় অঞ্চল = other coastlines
vulnerable to sth = কোনকিছু প্রবণ/ কোনকিছুতে সহজেই আক্রান্ত হতে পারে এমন
vulnerable to surging storms = জলোচ্ছ্বাসপ্রবণ
prone to sth = কোনকিছুর ঝুঁকিতে (আছে এমন)
prone to catastrophic surges = বিপর্যয়কারী জলোচ্ছ্বাসের ঝুঁকিতে
বিশ্বে জলোচ্ছ্বাসপ্রবণ আরো উপকূলীয় অঞ্চল আছে। যেমন লুইজিয়ানা গালফ কোস্ট। কিন্তু বিশ্বের আর যেকোনো উপকূলের চেয়ে বঙ্গোপসাগরের উত্তর উপকূল বিপর্যয়কারী জলোচ্ছ্বাসের বেশি ঝুঁকিতে আছে।
= There are other coastlines around the world which are vulnerable to surging storms – the Gulf Coast of Louisiana, for example – but the “north coast of the Bay of Bengal is more prone to catastrophic surges than anywhere on Earth”, says Mr Henson.

☞ অতি ঘনবসতিপূর্ণ = highly populous
আরও বাড়িয়ে দেওয়া/ খারাপের দিকে নিয়ে যাওয়া = to exacerbate/aggravate
বিশ্বের প্রতি চারজনে একজন মানুষ = one in four people in the world
কোনকিছুর সীমানা ঘেঁষে যুক্ত/সন্নিহিত থাকা = to border sth
অতি ঘনবসতিপূর্ণ (হওয়ায়) উপকূলীয় অঞ্চলটি ঝুঁকিটাকে আরও বাড়িয়ে দেয়: বিশ্বের প্রতি চারজনে একজন মানুষ উপসাগরটির উপকূলের দেশগুলোতে বাস করে।
= The highly populous coastline also exacerbates the threat: one in four people in the world live in a country that borders the bay.

❐ Final version:
1. Why Bay of Bengal is the world's hotbed of tropical cyclones
2. The Bay of Bengal, notes historian Sunil Amrith, is an “expanse of tropical water: still and blue in the calm of January winter, or raging and turbid at the peak of the summer rains”.
3. The largest bay in the world — 500 million people live on the coastal rim that surrounds it — is also the site of the majority of the deadliest tropical cyclones in world history.
4. According to a list maintained by Weather Underground, 26 of the 35 deadliest tropical cyclones recorded have occurred here.
5. Cyclone Amphan is the latest (27th), expected to make landfall in coastal areas of India and Bangladesh on Wednesday afternoon.
6. India meteorological officials say it will be an “extremely intense cyclone” when it hits the coast of the bay, with wind speeds up to 195km/h (121mph) and storm surges as tall as a two-storey building.
7. What makes the Bay of Bengal so deadly?
8. The worst places for storm surges, say meteorologists, tend to be shallow, concave bays where water, pushed by the strong winds of a tropical cyclone, gets concentrated or funnelled as the storm moves up the bay.
9. “The Bay of Bengal is a textbook example of this type of geography,” said Bob Henson, meteorologist and writer with Weather Underground.
10. What makes matters worse are high sea surface temperatures in the Bay of Bengal, which can trigger extremely strong cyclones. “It is a very warm sea,” says M Mohapatra, head of India’s meteorological department.
11. There are other coastlines around the world which are vulnerable to surging storms – the Gulf Coast of Louisiana, for example – but the “north coast of the Bay of Bengal is more prone to catastrophic surges than anywhere on Earth”, says Mr Henson.
12. The highly populous coastline also exacerbates the threat: one in four people in the world live in a country that borders the bay.

No comments:

Post a Comment