(সংবিধান থেকে)
১৭। অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা
রাষ্ট্র
(ক) একই পদ্ধতির গণমুখী ও সার্বজনীন শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এবং আইনের দ্বারা নির্ধারিত স্তর পর্যন্ত সকল ছেলেমেয়েকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের জন্য;
(খ) সমাজের প্রয়োজনের সহিত শিক্ষাকে সঙ্গতিপূর্ণ করিবার জন্য এবং সেই প্রয়োজন সিদ্ধ করিবার উদ্দেশ্যে যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত ও সদিচ্ছাপ্রণোদিত নাগরিক সৃষ্টির জন্য;
(গ) আইনের দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে নিরক্ষরতা দূর করিবার জন্য;
কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবে।
একই পদ্ধতির গণমুখী ও সার্বজনীন শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এবং আইনের দ্বারা নির্ধারিত স্তর পর্যন্ত সকল ছেলেমেয়েকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের জন্য
Hints:
কার্যকর ব্যবস্থা গ্রহণ করা = to adopt effective measures
একই (পদ্ধতির)/অভিন্ন = uniform
গণমুখী = mass oriented
সার্বজনীন = universal
শিক্ষাব্যবস্থা = a system of education
একই পদ্ধতির গণমুখী ও সার্বজনীন শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার জন্য = for the purpose of establishing a uniform, mass oriented and universal system of education
এমন স্তর যা আইনের দ্বারা নির্ধারিত হতে পারে = such a stage as may be determined by law [বি. দ্র. such a stage which/that may be determined হবে না, such এর সাথে relative pronoun হিসেবে as হয়।]
আইনের দ্বারা (সম্ভাব্যভাবে) নির্ধারিত স্তর পর্যন্ত = to such a stage as may be determined by law
অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা = free and compulsory education
সকল ছেলেমেয়েকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের জন্য = for the purpose of extending free and compulsory education to all children
পূর্ণাঙ্গ: for the purpose of establishing a uniform, mass oriented and universal system of education and (for the purpose of) extending free and compulsory education to all children to such a stage as may be determined by law
সমাজের প্রয়োজনের সহিত শিক্ষাকে সঙ্গতিপূর্ণ করিবার জন্য এবং সেই প্রয়োজন সিদ্ধ করিবার উদ্দেশ্যে যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত ও সদিচ্ছাপ্রণোদিত নাগরিক সৃষ্টির জন্য
Hints:
কোনোকিছুর সাথে সম্পর্কিত করা = to relate sth to sth
প্রয়োজন/চাহিদা = needs
সমাজের প্রয়োজন = the needs of society
সমাজের প্রয়োজনের সহিত শিক্ষাকে সঙ্গতিপূর্ণ (সম্পর্কিত) করিবার জন্য = for the purpose of relating education to the needs of society
সেই প্রয়োজন সিদ্ধ করিবার উদ্দেশ্যে (সেই প্রয়োজন মেটাতে) = to serve those needs
যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত = properly trained
উদ্বুদ্ধ/সদিচ্ছাপ্রণোদিত = motivated
যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত ও সদিচ্ছাপ্রণোদিত নাগরিক সৃষ্টির জন্য = for the purpose of producing properly trained and motivated citizens
পূর্ণাঙ্গ: for the purpose of relating education to the needs of society and (for the purpose of) producing properly trained and motivated citizens to serve those needs
আইনের দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে নিরক্ষরতা দূর করিবার জন্য
Hints:
এমন সময় যা আইনের দ্বারা নির্ধারিত হতে পারে = such time as may be determined by law [বি. দ্র. such a time হবে না, time এখানে uncountable]
আইনের দ্বারা (সম্ভাব্যভাবে) নির্ধারিত সময়ের মধ্যে = within such time as may be determined by law
নিরক্ষরতা দূর করিবার জন্য = for the purpose of removing illiteracy
পূর্ণাঙ্গ: for the purpose of removing illiteracy within such time as may be determined by law
সম্পূর্ণ অনুবাদ:
17. Free and Compulsory Education
The state shall adopt effective measures —
(a) for the purpose of establishing a uniform, mass oriented and universal system of education and extending free and compulsory education to all children to such a stage as may be determined by law;
(b) for the purpose of relating education to the needs of society and producing properly trained and motivated citizens to serve those needs;
(c) for the purpose of removing illiteracy within such time as may be determined by law.
অনুবাদটা সুন্দর হয়নি। 'for the purpose of' বারবার না লিখে কৌশলে একবার লিখলে অনুবাদটা আরও সুন্দর হবে।
চূড়ান্ত অনুবাদ:
17. Free and Compulsory Education
The state shall adopt effective measures for the purpose of —
(a) establishing a uniform, mass oriented and universal system of education and extending free and compulsory education to all children to such a stage as may be determined by law;
(b) relating education to the needs of society and producing properly trained and motivated citizens to serve those needs;
(c) removing illiteracy within such time as may be determined by law.
No comments:
Post a Comment