Think nothing of (doing) sth = কোনোকিছু (করা)কে কিছুই মনে না করা/ তুচ্ছজ্ঞান করা [অর্থাৎ অন্যের কাছে যেটা অস্বাভাবিক সেটাকে একদম স্বাভাবিকভাবে নেওয়া]
Examples:
1. When I was younger, I thought nothing of riding my bike 50 miles in a day. (যখন আরো তরুণ ছিলাম তখন দিনে ৫০ মাইল বাইক চালানোকে কিছুই মনে করতাম না।)
2. He thinks nothing of driving 100 miles to see a new movie. (একটা নতুন মুভি দেখার জন্য ১০০ মাইল ড্রাইভ করাকে সে কিছুই মনে করে না।)
3. "I'm really sorry." "Think nothing of it." ("আমি সত্যিই দুঃখিত।" "কিছু মনেই করো না তো!/ ও তেমন কিছু না।") [সৌজন্যসূচক]
4. "Thank you very much." "Think nothing of it." ("আপনাকে অনেক ধন্যবাদ।" "আরে! কীই বা এমন করলাম?") [সৌজন্যসূচক]
Exercise: Translate into English.
1. সে টানা ১০ ঘণ্টা পড়াকে কিছুই মনে করে না। (অর্থাৎ তার কাছে খুব স্বাভাবিক একটা ব্যাপার।)
2. পরীক্ষার হলে নকল করাকে সে কিছুই মনে করে না। (অর্থাৎ এটা যেন স্বাভাবিক তার কাছে।)
No comments:
Post a Comment