❐❐ If-clauses
A. Real conditions
B. Probable and imagined conditions
C. Others
এই তিনটা বিভাগে আমরা 'if' নিয়ে আলোচনা করব। [মনোযোগ একটু বেশিই দিতে হবে, কারণ প্রচলিত ধারনার বাইরেও নতুন কিছু জানবেন ইন শা আল্লাহ।]
❏ Real conditions
If দিয়ে যে সবসময় কল্পিত/ অবাস্তব অবস্থা (imagined/ unreal situations) বা সম্ভাবনা (possibility) বুঝাবে এমনটা নয়। বরং অন্যান্য conjunctions (e.g. as, because, though, etc.) -এর মতো অর্থের চাহিদা অনুসারে যেকোনো (!) tense -এই ব্যবহার করা যেতে পারে।
এক্ষেত্রে,
[if = যদি (এমন হয় যে); (কোনকিছু) হলে/ঘটলে]
Rashed: 'Black hole' -এর ওপর এই বইটা কিনলাম।
Rabiul: বইটা কি খুব কঠিন?
Rashed: [স্কুলে পদার্থবিজ্ঞান পড়ে থাকলে/ পড়লে, তুমি এই বই বুঝবে/ বুঝতে পারবে।]
স্কুলে পদার্থবিজ্ঞান পড়ে থাকলে/ পড়লে, তুমি এই বই বুঝবে/ বুঝতে পারবে।
= যদি এমন হয় যে তুমি স্কুলে পদার্থবিজ্ঞান পড়েছ, তুমি এই বই বুঝবে/ বুঝতে পারবে।
= If it is the fact that you studied physics at school, you will (be able to) understand this book. [বোঝার সুবিধার্থে এই বাক্য।]
= If you studied physics at school, you will (be able to) understand this book.
☞ More sentences:
তুমি স্কুলে পদার্থবিজ্ঞান না পড়লে, এই বই বুঝবে না।
= If you didn't study physics at school, you won't understand this book.
সে গতকাল পরীক্ষা না দিলে/ দিয়ে থাকলে, নিশ্চয়ই সে এখনো ভাল ( = সুস্থ) হয়নি।
= If he didn't take the exam yesterday, he can't have got over his illness.
সে নাশতা করে থাকলে তার এখন পেট ভরা (আছে)। ≫ যদি এমন হয় যে সে নাশতা করেছে, তাহলে এখন তার পেট ভরা (আছে)।
= If he has had ( = eaten) breakfast, he is full up now.
ঘুমাতে না পারলে আমি গান শুনি। ≫ যদি এমন হয় যে আমি ঘুমাতে পারছি না, তাহলে আমি গান শুনি।
= If I can't sleep, I listen to music.
বাবা ছুটি পেলেই আমরা দাদাকে দেখতে যেতাম।
= If my father had a day off, we always went to see my granddad.
যদি এমন হয় যে বাচ্চারা মজা পাচ্ছে/ উপভোগ করছে, তারা বিছানায় যেতে প্রস্তুত না হওয়া পর্যন্ত তাদেরকে আমরা খেলা চালিয়ে যেতে দিই।
= If the kids are enjoying themselves, we just let them go on playing until/ till they're ready for bed.
যদি এমন হয় যে ই'কনəমি 6% হারে বাড়তেছে, তাহলে এটা খুব বেশি দ্রুত বাড়িতেছে।
= If the economy is growing by 6%, then it is growing too fast.
বাসার পাশ দিয়ে গেলেই কামাল বাসায় এসে হ্যালো বলতো।
= Kamal always came in to say hello if he was going past our house. (Every time he was going past our house, that is what he did.)
100ᵒC পর্যন্ত তাপ দিলে, পানি ফোটে/ বাষ্পীভূত হয়।
= If you heat water to 100ᵒC, it boils.
পর্যাপ্ত পানি না পেলে গাছ মরে যায়।
= Plants die if they don't get enough water.
এখানে লালবাতি জ্বললে, মেশিনটা বন্ধ করবে।
= If a red light shows here, switch off the machine.
তার জ্ঞানের ব্যাপারে এতদিন কারো সন্দেহ থেকে থাকলেও, গতকালকের বিতর্কের পর তার জ্ঞানের গভীরতা নিয়ে প্রশ্ন করার আর সুযোগ নেই।
= If anyone harboured any doubt about his knowledge, yesterday's debate cleared up any confusion over the depth of his knowledge.
❏ If-clause -এ 'will' এর ব্যবহার:
☞ ভদ্রোচিত অনুরোধ বুঝাতে if-clause -এ will/ would ব্যবহৃত হতে পারে।
যদি একটা মিনিট একটু দাঁড়াতেন, ডাক্তার আপনাকে দেখতে পারতো।
= If you'll wait a minute, the doctor can see you.
যদি এখানে একটু সই করতেন অনুগ্রহ করে, আমি আপনাকে বইগুলো পাঠাতে পারতাম।
= If you would sign here, please, I'll be able to send you the books.
['would' দ্বারা আরও বেশি বিনয় প্রকাশ পায়।]
☞ যদি এমন হয় যে সত্যিই/ বাস্তবেই কিছু ঘটবে (কোনা কল্পনা বা অনিশ্চয়তার ব্যাপার নেই)
Hasan: কোথায় যাচ্ছো, কামাল?
Kamal: বাজারে চাল কিনতে যাচ্ছি।
Hasan: এখন তো দাম বেশি। এবার জমিতে প্রচুর ধান হয়েছে — দুই সপ্তাহ পর চাল সস্তা হবে। [পরিস্থিতি বিবেচনায় চাল বাস্তবেই সস্তা হবে। এখানে কোনো অনিশ্চয়তা নেই — কল্পনার ব্যাপার তো আরও নেই।]
Kamal: [যদি এমন হয় (যে) দুই সপ্তাহ পরই দাম কমবে, তাহলে এখন চাল কিনতে যাচ্ছি কেন?] না, এখন আর কিনবো না।
যদি এমন হয় (যে) দুই সপ্তাহ পরই দাম কমবে, তাহলে এখন চাল কিনতে যাচ্ছি কেন?
= If prices will really come down, why am I going to buy rice now?
Another example:
যদি এমন হয় (যে) তামিম রবিবার উপস্থিত থাকবে না, আমরা বরং মিটিংটা বাতিল করি।
= If (it is true now that) Tamim won't be here on Sunday, we'd better cancel the meeting.
= If Tamim won't be here on Sunday, we'd better cancel the meeting.
☞ মানুষের কোনো অভ্যাস বা পছন্দের সমালোচনা করতে if-এর পর WILL ব্যবহৃত হয়, সেক্ষেত্রে WILL এর উচ্চারণ একটু জোরালোভাবে/ চাপ দিয়ে করতে হবে।
এত খেলে তো তোমার অসুখ হবেই। ( = যদি এমন হয় যে বেশি বেশি খাবেই, তাহলে তোমার অসুখ তো হবেই।)
= If you WILL eat so much, it's not surprising you feel ill. ( = if you insist on eating so much……)
☞ ইচ্ছা (willingness) বুঝাতে if-clause -এ will এবং অনিচ্ছা/প্রত্যাখ্যান (unwillingness/refusal) বুঝাতে won't ব্যবহার করা যাবে।
যদি এমন হয় আকাশ আমাদের সাথে বিমানবন্দরে দেখা করবে, আমাদের অনেক সময় বাঁচবে।
= If Akash will meet us at the airport, it will save us a lot of time. ( = if Akash is willing to meet us ……)
যদি এমন হয় যে কার চালু হবে না, আমাকে 'গ্যারা:জে ফোন করতে হবে।
If the car won't start, I'll have to ring up the garage.
তাকে তুমি বিয়ে করবে না, তাহলে তার সাথে সম্পর্ক করতেছো কেন?
= If you will not marry her, why are you having an affair with her? ( = If you're unwilling to marry her ……)
☞ If-clause দিয়ে শর্ত (condition) না বুঝিয়ে ফলাফল (outcome) বুঝালে will ব্যবহৃত হয়।
আমার ছেলে A⁺ পেলে, আমি তাকে একটা কম্পিউটার কিনে দিবো।
= If my son gets an A+, I'll buy him a computer. [NOT If my son will get an A+ ………]
এই বাক্যে 'A+ পাওয়া' শর্ত। এই শর্ত পূরণ হলে ছেলেটা কম্পিউটার পাবে।
আরেকজন বাবার বক্তব্য:
"যদি এমন হয় যে আমার ছেলে A+ পাবে, আমি আমার ছেলের স্কুলের খরচ দিব।"
= I'll put my son through school if he'll get an A+. [Getting an A+ is an outcome]
[লক্ষ করি, এখানে সন্তানের পিছনে টাকা খরচ করার outcome 'ছেলের A+ পাওয়া', এটা কোনো শর্ত নয়। এটার আগের বাক্যে 'A+ পাওয়া' outcome নয়।]
এবার দুইটা আলাদা কথোপকথন দেখুন:
Salma: বমিবমি লাগছে। গাছের নিচে একটু বসি।
Tuhin: ঠিক আছে, বসো। [তোমার ভাল লাগলে আমরা বাসায় যাবো।]
= We'll go home if you feel better. [Feeling better is a condition. এই শর্ত পূরণ হলে তারা বাসায় যাবে।]
আরেকটা কথোপকথন:
Sadia: এত রোদ আর গরম! বাসায় গেলে একটু শান্তি পাব।
Jhuma: ঠিক আছে। [যদি এমন হয় যে বাসায় গেলে তোমার ভাল লাগবে, তাহলে আমরা এখন বাসায় যাব।]
= We'll go home now if it will make you feel better. [এখানে বাসায় যাওয়ার outcome হলো 'to feel better']
❏ Unless
Unless = except if; if……not
Plants die unless they get enough water. ( =……if they don't get enough water.)
Unless you are trying to lose weight to please yourself, it's hard to stay motivated. ( = Except if you are trying to………)
Unless you studied physics at school, you won't understand this book. ( = Except if you studied physics ………/ If you did not study physics ………)
In the 1940s, unless she wore gloves a woman was not properly dressed. ( = In the 1940s, except if she wore gloves ………)
লক্ষ করি, এতক্ষণ যতগুলো বাক্য দেখলাম, কোনোটাই কল্পনা, অবাস্তবতা বা সম্ভাব্যতা বুঝায়নি। এই বাক্যগুলো সত্য বা বাস্তব অবস্থা প্রকাশ করেছে।
☠ Warning:
কল্পিত/অবাস্তব অবস্থার (imagined/ unreal situations) ক্ষেত্রে unless ব্যবহার করা যাবে না।
✗ Unless we had played better, we would have lost to them.
✓ If we had not played better, we would have lost to them..
[imagined/unreal situations সম্পর্কে পরবর্তী পোস্টে আলোচনা করবো ইন শা আল্লাহ।]
❐ Probable and imagined conditions
☞ Type 1: Probable conditions (likely/possible)
Structure: (If you do/are sth, you will/can/may/might do sth)
If you take the first bus, you'll get there on time. (প্রথম বাস ধরলে তুমি সেখানে সময়মত পৌঁছবে।)
She'll be cold if she doesn't wear a coat. (কোট না পড়লে তার ঠাণ্ডা লাগবে।)
If you need more money, I can lend you some. (তোমার আরো টাকা লাগলে, আমি তোমাকে কিছু ধার দিতে পারবো।)
[Type 1 sentences refer to the future. They suggest that the action in the main clause is quite likely to happen.]
The use of the modal verb ‘may’ or ‘might’ in the main clause suggests that there is some doubt whether the main verb action will be achieved. ‘Might’ suggests more doubt.
Arif may/might lend you some money, if you ask him. (আরিফকে যদি বল, সে হয়তো তোমাকে কিছু টাকা ধার দিবে।)
☞ Type 2: Imagined conditions (less likely/less possible/ unlikely)
Structure: If you did/were sth, you would/could/might do sth
If we had more students, we would run the course. (আমাদের আরো ছাত্র থাকলে, আমরা কোর্সটা চালাতাম। …… কিন্তু আমাদের এত ছাত্র নাই কিংবা থাকার সম্ভাবনাও নাই/খুব কম, তাই কোর্সটা চালাবো না। তবে ছাত্র বেশি হলে কোর্স চালানো সম্ভব হতো।)
If the rent were/was lower, I would take the flat. (ভাড়া কম হলে, ফ্লাটটা নিতাম। ……… কিন্তু ভাড়া কম নয়।)
If Jim lent us his car, we could go to the party. (জিম তার গাড়ি আমাদেরকে ধার দিলে, আমরা পার্টিতে যেতে পারতাম। ……… কিন্তু তার গাড়িটা ধার দেওয়ার সম্ভাবনা নাই।)
Would you be angry if I failed my exam? (আমি পরীক্ষায় অকৃতকার্য হলে, তুমি কি রাগ করবে? ……… কিন্তু আমি পরীক্ষায় অকৃতকার্য হবো না—এটা কল্পনা মাত্র।)
If I were you, I'd phone her straight away. (তোমার জায়গায় আমি হলে, আমি এখনই তাকে ফোন করতাম। ……… কিন্তু বাস্তবে আমার পক্ষে তুমি হওয়া সম্ভব নয়।)
Were I a king ( = If I were a king), I could help the poor. (আমি রাজা হলে গরিবদেরকে সাহায্য করতে পারতাম।)
[Type 2 sentences refer to an imaginary situation. They imply that the action in the if-clause will probably not happen.]
☞ Type 1 এবং Type 2 এর তুলনা
If I did/came etc দেখে অতীতকাল (past) মনে হলেও, তা মূলত অতীত বুঝায় না। বরং ভবিষ্যতের অবস্থা— কাল্পনিক (imaginary), অসম্ভাবনীয় (unlikely) বা কম সম্ভাবনীয় (less probable) ভবিষ্যতের অবস্থা — নির্দেশ করে।
If I become President, I'll reform the social security system. (আমি প্রেসিডেন্ট হলে সামাজিক নিরাপত্তা ব্যবস্থার সংস্কার করবো। ……… একজন প্রেসিডেন্ট পদপ্রার্থীর কথা, নির্বাচনে জিতলে তিনি প্রেসিডেন্ট হবেন।)
If I became President, I'd reform the social security system. (আমি প্রেসিডেন্ট হলে সামাজিক নিরাপত্তা ব্যবস্থার সংস্কার করবো/করতাম। ……… সাধারণ কোনো ব্যক্তির কথা।)
If I get an A+, my father will reward me with a computer. (আমি A+ পেলে বাবা আমাকে কম্পিউটার দিয়ে পুরস্কৃত করবেন। ……… আমি ভাল ছাত্র, A+ পাওয়া কঠিন ব্যাপার না।)
If I got an A+, my father would reward me with a computer. (আমি A+ পেলে বাবা আমাকে কম্পিউটার দিয়ে পুরস্কৃত করবেন/করতেন। ……… আমি দুর্বল ছাত্র, A+ পাওয়া কঠিন ব্যাপার।)
Will it be all right If I bring a friend? (direct request)
Would it be all right If I brought a friend? (less direct, more polite)
☞ Type 3: Imagined conditions (unreal past situations)
Structure: If you had done/been sth, you would/could/might have done sth
If the rent had been lower, I would have taken the flat. (ভাড়া কম হলে, ফ্লাটটা নিতাম। ……… কিন্তু ভারা কম ছিল না, তাই ফ্লাটটা নেওয়া হয়নি।)
You can also say: Had the rent been lower ( = If the rent had been lower), I would have taken the flat.
If we had had more students, we would have run the course. (আমাদের আরো ছাত্র থাকলে, আমরা কোর্সটা চালাতাম। ……… যেহেতু পর্যাপ্ত ছাত্র ছিল না, তাই কোর্সটাও চালাইনি বা চালানো সম্ভব হয়নি।)
If I had worked harder, I could have passed the exam. (আরো কঠোরভাবে পরিশ্রম করলে, আমি পরীক্ষায় পাশ করতে পারতাম। ……… কিন্তু আমি পরিশ্রম করিনি, তাই পাশও করতে পারিনি।)
If I had worked harder, I might have passed the exam. (আমি আরো কঠোরভাবে পরিশ্রম করলে, হয়তো পরীক্ষায় পাশ করতাম। ……… কিন্তু আমি পরিশ্রম করিনি, তাই পাশও করিনি।)
[In ‘type 3’ sentences the speaker is looking back from the present to a past time and event. The speaker is talking about what might have happened but did not, either because the wrong thing was done or because nothing was done.
☞ Type 1, 2 এবং 3 -এর মধ্যে তুলনা
Selim: If I become a doctor, I'll give free medical treatment to the poor.
Hasan: If I became a doctor, I would give free medical treatment to the poor.
Kamal: If I had become a doctor, I would have given free medical treatment to the poor.
এই তিন ব্যক্তির পরিচয় জেনে নিই, তাহলে তাদের কথার প্রাসঙ্গিকতা বুঝতে পারবো—
একটা ছাত্রাবাসে তারা তিনজন থাকে। সেলিম ও হাসান এবার HSC পরীক্ষা দিয়েছে। সেলিম মেডিকেল ভর্তির প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে হাসান ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছে। কামাল সাহেব একটা কলেজের গণিতের শিক্ষক।
আরও তিনটা বাক্য দেখি:
If I get an A+, my father will reward me with a computer. (আমি A+ পেলে বাবা আমাকে কম্পিউটার দিয়ে পুরস্কৃত করবেন। ……… আমি ভাল ছাত্র, A+ পাওয়া কঠিন ব্যাপার না।)
If I got an A+, my father would reward me with a computer. (আমি A+ পেলে বাবা আমাকে কম্পিউটার দিয়ে পুরস্কৃত করবেন/করতেন। ……… আমি দুর্বল ছাত্র, A+ পাওয়া কঠিন ব্যাপার।)
If I had got an A+, my father would have rewarded me with a computer. (আমি A+ পেলে বাবা আমাকে কম্পিউটার দিয়ে পুরস্কৃত করতেন। ……… পরীক্ষার সময়টা অতীত হয়ে গেছে কিংবা আমার ছাত্রত্ব নেই আর। অতীতে ফিরে যাওয়া অসম্ভব।)
☞ Mixed conditionals
i. When we imagine a past action with a present result
Structure: If you had done something (in the past), you would/could/might get a result now.
If I'd bought that flat then, it would be worth a lot of money now. (আমি যদি তখন ঐ ফ্লাট কিনতাম, এখন সেটার অনেক দাম হতো। ……… কিন্তু তখন কিনিনি।
If I hadn't eaten so much cake last night, I wouldn't feel terrible now. (গত রাতে এত কেক না খেলে, এখন আমার এত খারাপ লাগতো না। ……… যেহেতু খেয়েছি, তাই খারাপ লাগতেছে।)
If you had started studying earlier, you'd feel more prepared for the exam. (তুমি যদি আগে পড়া শুরু করতে, পরীক্ষার জন্য নিজেকে বেশি প্রস্তুত মনে করতে। ……… কিন্তু আগে পড়া শুরু করনি।)
If I'd planted seeds in spring, I would have tomatoes now. (বসন্তে বীজ বপন করলে, এখন আমি টমেটো পেতাম। ……… কিন্তু বীজ তখন বপন করিনি।)
We wouldn't be late if you hadn't taken such a long time getting ready. (তুমি রেডি হতে এত সময় না নিলে আমাদের এত দেরি হতো না। ……… যেহেতু বেশি সময় নিয়েছো, তাই এখন দেরি হচ্ছে।)
My mum would be fine now if the doctor had realised what was wrong with her at the beginning. (ডাক্তার যদি শুরুতে আমার মায়ের সমস্যা বুঝতো, এখন তিনি ভাল থাকতেন/হতেন। ……… কিন্তু শুরুতে ডাক্তার সমস্যা ধরতে পারেনি।)
ii. When you imagine a condition in the present with a result in the past.
Structure: If you did it/something now, something would/could/might have happened in the past.
If I didn't have so much work this week, I would have gone with you yesterday. (এই সপ্তাহে আমার এত কাজ না থাকলে, গতকাল তোমার সাথে যেতাম। ……… যেহেতু এই সপ্তাহে অনেক কাজ, তাই গতকাল যাইনি তোমার সাথে।)
If I knew she was coming, I'd have baked a cake. (সে আসতেছে জানলে, আমি একটা কেক সেকতাম/ বানাতাম। ……… কিন্তু তার আসার কথা জানি না কিংবা মাত্র জানলাম, তাই কেক সেকিনি।)
He really doesn't want to get good grades in his exams. If he did, he would have already finished some chapters. (সে আসলেই পরীক্ষায় ভাল নাম্বার পেতে চায় না। যদি সে চাইতো, সে ইতোমধ্যে কিছু অধ্যায় শেষ করে ফেলতো।)
চলবে ………
No comments:
Post a Comment