☞ অনুবাদ শিখি ০৭
1. বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার সংঘর্ষে বেসামারিক নাগরিকসহ প্রায় ১০০ জনের প্রাণহানি ঘটেছে।
[Hints:
বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চল (নিয়ে) = (over) the disputed Nagorno-Karabakh region
যখন = as [এখানে when ব্যবহার করা যাবে না]
প্রচণ্ডভাবে (সংঘর্ষ, ঝড় ইত্যাদি) চলমান থাকা = to rage on
আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার (চলমান) সংঘর্ষে > যখন আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে (প্রচণ্ড) সংঘর্ষ চলমান (আছে) = as battles rage on between Armenian and Azerbaijani forces]
Nearly 100 people, including civilians, have died as battles rage on between Armenian and Azerbaijani forces over the disputed Nagorno-Karabakh region.
2. পাহাড়ি এলাকার ছিটমহলটি আজারবাইজানের অংশ হিসেবে স্বীকৃত হলেও ১৯৯৪ সালে একটি যুদ্ধ শেষ হওয়ার পর থেকে এটি আর্মেনিয়ানরা পরিচালনা করে এসেছে।
[Hints:
পাহাড়ি (এলাকার) ছিটমহলটি = The mountainous enclave
এটি আর্মেনিয়ানরা পরিচালনা করে এসেছে = Armenians have run it > it has been run by Armenians
সেই থেকে যখন = since (এখানে since conjunction।)
একটি যুদ্ধ শেষ হওয়ার পর থেকে > সেই থেকে যখন একটি যুদ্ধ শেষ হয়েছিল = since a war ended]
The mountainous enclave is recognised as part of Azerbaijan, but has been run by Armenians since a war ended in 1994.
3. স্ব-ঘোষিত প্রজাতন্ত্রটি (আর্মেনিয়া) বলছে, রবিবার থেকে তাদের ৮৪ জন সেনা সদস্যের মৃত্যু হয়েছে। এছাড়াও বেসামারিক অনেক নাগরিকও হতাহত হয়েছে। / স্ব-ঘোষিত প্রজাতন্ত্রটি (আর্মেনিয়া) রবিবার থেকে তাদের ৮৪ জন সেনা সদস্যের মৃত্যুর কথা (জানিয়েছে), এবং এছাড়াও অনেক হতাহত বেসামরিক নাগরিকের কথাও বলেছে।
[Hints:
স্ব-ঘোষিত প্রজাতন্ত্রটি = The self-proclaimed republic
৮৪ সেনা সদস্যের মৃত্যু = 84 military deaths
কোনো ব্যাপারে তথ্য দেওয়া = to report something
এছাড়াও = as well as (এখানে as well as এর অর্থ ‘and also’, যদিও এটার সচরাচর অর্থ in addition to হয়ে থাকে।]
The self-proclaimed republic has reported 84 military deaths since Sunday, as well as civilian victims.
4. আজারবাইজান তাদের কতজন সেনা সদস্যের মৃত্যু হয়েছে, তা প্রকাশ না করলেও সাতজন বেসামরিক নাগরিকের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।
Azerbaijan has not revealed its military losses, but has confirmed seven civilian deaths.
5. এখন থেকে তিনদিন আগে শুরু হওয়া সংঘর্ষটি
নাগোরনো-কারাবাখ অঞ্চল থেকে বাইরে ছড়িয়ে পড়ছে বলে মনে হচ্ছে।
[Hints:
সংঘর্ষটি বাইরে ছড়িয়ে পড়ছে বলে মনে হচ্ছে = The fighting seems/appears to be spilling out
এখন থেকে তিনদিন আগে শুরু হওয়া সংঘর্ষটি = The fighting that started three days ago now
নাগোরনো-কারাবাখ এর ভেতর থেকে বাইরে = out of Nagorno-Karabakh]
The fighting that started three days ago now appears to be spilling out of Nagorno-Karabakh.
6. মঙ্গলবার আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পূর্ব আর্মেনিয়ান শহর ভার্ডেনিসে একটি যাত্রীবাহী বাস আজারবাইজানীয় একটি ড্রোনের হামলার শিকার হয়। তবে তাতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
[Hints:
একটি যাত্রীবাহী বাস আজারবাইজানীয় একটি ড্রোনের হামলার শিকার হয় = a passenger bus had been hit by an Azerbaijani drone
পূর্ব আর্মেনিয়ান শহর ভার্ডেনিসে = in the eastern Armenian city of Vardenis]
On Tuesday, Armenia's defence ministry said a passenger bus had been hit by an Azerbaijani drone in the eastern Armenian city of Vardenis. There were no reports of casualties.
7. এর আগে আজারবাইজান জানিয়েছিল, একদিন আগে আজারবাইজানে আর্মেনিয়ান গোলাগুলিতে একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যুর পর সোমবার তাদের আরও দুজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
[Hints:
এর আগে আজারবাইজান জানিয়েছিল = Azerbaijan earlier said
একদিন আগে = a day earlier
আজারবাইজানে আর্মেনিয়ান গোলাগুলিতে = in Armenian shelling in Azerbaijan
একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যুর পর = following the deaths of five people from the same family
আরও দুজন নাগরিক নিহত হয়েছে = two more civilians had been killed]
Azerbaijan earlier said two Azerbaijani civilians had been killed in Armenian shelling in Azerbaijan on Monday, following the deaths of five people from the same family a day earlier.
8. ২০১৬ সাল থেকে শুরু হওয়া সংঘর্ষে (এখন পর্যন্ত) দেখা এটাই সবচেয়ে বড় লড়াই। এ নিয়ে আলোচনা করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সামনে মঙ্গলবার একটি জরুরি বৈঠকে বসবে।
[Hints:
২০১৬ সাল থেকে শুরু হওয়া সংঘর্ষে (এখন পর্যন্ত) দেখা এটাই সবচেয়ে বড় লড়াই = This is the heaviest fighting (ever) seen in the conflict since 2016/ The fighting is the heaviest seen in the conflict since 2016
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সামনে মঙ্গলবার একটি জরুরি বৈঠকে বসবে > জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সামনে মঙ্গলবার একটি জরুরি আলোচনায় বসার কথা = later on Tuesday the UN Security Council is due to hold emergency talks]
The fighting is the heaviest seen in the conflict since 2016, and later on Tuesday the UN Security Council is due to hold emergency talks on the issue.
No comments:
Post a Comment