☞ Colourful and Idiomatic Phrases 02
ফিরে আসতে পারবে তো?
[এখানে বুঝাতে চেয়েছি ‘ফিরে আসতে পারবে তো?’ পথ হারিয়ে ফেলবে না তো? অর্থাৎ পথ হারিয়ে ফেলার আশঙ্কা করতেছি]
এক্ষেত্রে ‘Can you come back/return?’ বলা যাবে।
কথাটা আরও ভালভাবে বলা যায়: Will you be able to find your way back?
[to find your way somewhere = (পথ ভুলে না গিয়ে) কোথাও যাওয়া; to reach a place by discovering the right way to get there]
More examples:
Can you find your way back to my house?
= আমার বাসায় ফিরে আসতে পারবে তো? [হয়তো লোকটা ঐ জায়গায় নতুন এবং পথঘাট ঠিকভাবে চেনে না।]
She managed to find her way home.
= সে বাড়ি যেতে পেরেছিলো। (অর্থাৎ পথ হারিয়ে ফেলেনি। হয়তো সে বাচ্চা মেয়ে।)
ছোটবেলায় একবার আমাকে বাজারে নিয়ে গিয়ে আমার বাবা একাই বাসার উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছিলো। ভয়ে ভয়ে যাচ্ছিলাম পথ ভুলে অন্য কোথাও না যাই। অবশেষে, I was able to find my way home.
No comments:
Post a Comment