Wednesday, 28 July 2021

অনুবাদের কৌশল

 ☞ অনুবাদের কৌশল


বাংলা ≫ ইংরেজি

বাংলা ≫ পুনর্বিন্যস্ত বাংলা ≫ ইংরেজি

বাংলা থেকে ইংরেজি করার সময়, বাংলা বাক্যগুলোকে আমাদের মাথায় এমনভাবে চিন্তা করবো যেন ইংরেজি বাক্যের গঠনের সাথে মিল থাকে অর্থাৎ বাংলা বাক্যকে ইংরেজির স্টাইলে সাজাবো। এরূপ পুনর্বিন্যাসে অনুবাদ করাটা সুবিধাজনক। আসুন নিচের অনুচ্ছেদটি এই পদ্ধতিতে অনুবাদ করা যাক। 


“পুলিশ মধ্যরাতের পরে পৌঁছে দুরমুশের আঘাতে দরজা খুলেছে। টেইলরের প্রেমিক কেনেথ ওয়াকার বলেছে সে বন্দুক হাতে নিয়েছিলো এবং সে ও টেইলর বিছানা থেকে নেমে দরজার দিকে হেঁটে গিয়েছিলো। পুলিশ বলছে তারা দরজায় টোকা দিয়ে পরিচয় দিয়েছিলো। ওয়াকার বলেছে সে তাদেরকে পুলিশ বলতে শোনেনি এবং আশঙ্কা করেছিলো অফিসাররা অনুপ্রবেশকারী ছিল। সে একবার গুলি করলে একজন অফিসারের পায়ে গিয়ে লাগে। তিনজন অফিসার মোট ৩২টি বুলেট ছুঁড়ে পাল্টা গুলি চালায়, যার পাঁচটা টেইলরকে আঘাত করে।”


[𝗨𝘀𝗲𝗳𝘂𝗹 𝘃𝗼𝗰𝗮𝗯𝘂𝗹𝗮𝗿𝘆:

আঘাত করে দরজা খোলা = to knock a door open/ to knock open a door

দুরমুশ = a battering ram

কোনোকিছু হাতে নেওয়া বা হাত দিয়ে আঁকড়ে ধরা = to grab something 

হেঁটে যাওয়া = to walk (walk অর্থ শুধু হাঁটাই না, হেঁটে যাওয়াও হতে পারে)

দরজাটির দিকে = towards/toward the door

বিছানা থেকে নামা = to get out of bed

কাউকে কোনোকিছু বলতে শোনা = to hear somebody say something 

পরিচয় দেওয়া = to identity yourself

(সে পরিচয় দেয়নি। 

= He didn't identify himself)

(দরজায়) টোকা দেওয়া = to knock 

আশঙ্কা করা = to fear

অনুপ্রবেশকারী = an intruder 

পাল্টা গুলি চালানো = to fire back/ to return fire]


পুলিশ মধ্যরাতের পরে পৌঁছে দুরমুশের আঘাতে দরজা খুলেছে।

= পুলিশ মধ্যরাতের পরে পৌঁছেছিল এবং দুরমুশের আঘাতে দরজা খুলেছিল। (পুনর্বিন্যাস) 

= পুলিশ মধ্যরাতের পরে পৌঁছেছিল এবং দুরমুশ ব্যবহার করেছিলো দরজা আঘাত করে খুলতে। (পুনর্বিন্যাস) 

= Police arrived after midnight and used a battering ram to knock open the door. 


টেইলরের প্রেমিক কেনেথ ওয়াকার বলেছে সে বন্দুক হাতে নিয়েছিলো এবং সে ও টেইলর বিছানা থেকে নেমে দরজার দিকে হেঁটে গিয়েছিলো।


টেইলরের প্রেমিক কেনেথ ওয়াকার বলেছে …… = Taylor’s boyfriend, Kenneth Walker, said ……


…… সে বন্দুক হাতে নিয়েছিলো এবং সে ও টেইলর বিছানা থেকে নেমে দরজার দিকে হেঁটে গিয়েছিলো।

= …… he grabbed his gun এবং সে ও টেইলর বিছানা থেকে নেমে দরজার দিকে হেঁটে গিয়েছিলো।

[He grabbed gun. ✗

He grabbed his gun. ✓ 

Singular countable noun সাধারণত একাকী বসে না, এর আগে অবশ্যই কোনো determiner বসবে।]

= …… he grabbed his gun এবং সে ও টেইলর বিছানা থেকে নেমেছিল এবং দরজার দিকে হেঁটে গিয়েছিলো।

= …… he grabbed his gun and he and Taylor got out of bed and walked towards the door.


টেইলরের প্রেমিক কেনেথ ওয়াকার বলেছে সে বন্দুক হাতে নিয়েছিলো এবং সে ও টেইলর বিছানা থেকে নেমে দরজার দিকে হেঁটে গিয়েছিলো। 

= Taylor’s boyfriend, Kenneth Walker, said he grabbed his gun and he and Taylor got out of bed and walked towards the door.


পুলিশ বলছে তারা দরজায় টোকা দিয়ে পরিচয় দিয়েছিলো।

= পুলিশ বলছে তারা দরজায় টোকা দিয়েছিল এবং পরিচয় দিয়েছিলো।

= Police say they knocked and identified themselves.


ওয়াকার বলেছে সে তাদেরকে পুলিশ বলতে শোনেনি এবং আশঙ্কা করেছিলো অফিসাররা অনুপ্রবেশকারী ছিল।

= Walker said he didn’t hear them say police এবং আশঙ্কা করেছিলো (যে) অফিসাররা অনুপ্রবেশকারী ছিল।

= Walker said he didn’t hear them say police and feared (that) the officers were intruders.


সে একবার গুলি করলে একজন অফিসারের পায়ে গিয়ে লাগে।

= সে একবার গুলি করেছিলো, যা একজন অফিসারের পায়ে গিয়ে লাগে/লেগেছিল।

= He fired once, which hit an officer in the leg. (এই বাক্যটা বোঝার জন্য। এধরনের ক্ষেত্রে নিচের বাক্যটাই উপযুক্ত।*) 

= He fired once, hitting an officer in the leg.


*[which এর antecedent হিসেবে specific কোনো noun না হয়ে যদি পুরো বাক্যকে বুঝানো হয়, সেক্ষেত্রে verb-ing ব্যবহার করা উত্তম।] 

একটানা দুই সপ্তাহ বৃষ্টি হয়েছিলো, যা আমাদের প্রমোদভ্রমণকে পুরোপুরিভাবে মাটি করে দিয়েছে। 

= It rained for two weeks on end, which completely ruined our trip. (সঠিক, তবে writing এর জন্য নিচের বাক্য better।) 

= It rained for two weeks on end, completely ruining our trip. (better)] 


তিনজন অফিসার মোট ৩২টি বুলেট ছুঁড়ে পাল্টা গুলি চালায়, যার পাঁচটা টেইলরকে আঘাত করে। 

= তিনজন অফিসার পাল্টা গুলি চালায়/চালিয়েছিল, মোট ৩২টি বুলেট ছুঁড়ে , যার পাঁচটা টেইলরকে আঘাত করে।

= Three officers returned fire, discharging a total of 32 bullets, five of which hit Taylor.


পুলিশ মধ্যরাতের পরে পৌঁছে দুরমুশের আঘাতে দরজা খুলেছে। টেইলরের প্রেমিক কেনেথ ওয়াকার বলেছে সে বন্দুক হাতে নিয়েছিলো এবং সে ও টেইলর বিছানা থেকে নেমে দরজার দিকে হেঁটে গিয়েছিলো। পুলিশ বলছে তারা দরজায় টোকা দিয়ে পরিচয় দিয়েছিলো। ওয়াকার বলেছে সে তাদেরকে পুলিশ বলতে শোনেনি এবং আশঙ্কা করেছিলো অফিসাররা অনুপ্রবেশকারী ছিল। সে একবার গুলি করলে একজন অফিসারের পায়ে গিয়ে লাগে। তিনজন অফিসার মোট ৩২টি বুলেট ছুঁড়ে পাল্টা গুলি চালায়, যার পাঁচটা টেইলরকে আঘাত করে। 

= Police arrived after midnight and used a battering ram to knock open the door. Taylor’s boyfriend, Kenneth Walker, said he grabbed his gun and he and Taylor got out of bed and walked towards the door. Police say they knocked and identified themselves. Walker said he didn’t hear them say police and feared the officers were intruders. He fired once, hitting an officer in the leg. Three officers returned fire, discharging a total of 32 bullets, five of which hit Taylor.


আর ইংরেজি থেকে বাংলা করা একেবারেই সহজ। প্রথমে ইংরেজি বাক্যটা ভালোভাবে বুঝুন। তারপর চোখ বন্ধ করে একটু ভাবুন: এই কথাটা বাংলায় কীভাবে বললে সুন্দর হবে। বাংলা তো আপনার নিজের ভাষা! যেভাবে বললে আপনার কাছে সুন্দর শোনাবে, সেভাবেই লিখবেন। 


বস্তা বস্তা rules শিখে কাজ হবে না। ইংরেজি এবং বাংলা উভয় ভাষাই ভালোভাবে আগে শিখতে হবে। তাহলে এমনিতেই অনুবাদের দক্ষতা চলে আসবে। তখন আর কোনো কৌশলও অবলম্বন করতে হবে না!

No comments:

Post a Comment