☞ অনুবাদ শিখি ১৫
জলবায়ু সংকট সৃষ্টিকারী বিশ্বের ধনী দেশগুলি জানে তাদের কাছ থেকে কী প্রত্যাশা - তবে (সেই প্রত্যাশা) পুরোপুরি পূরণ করতে তারা ধারাবাহিকভাবে ব্যর্থ।
The world's rich nations which caused the climate crisis know what's expected of the — but they have consistently failed to deliver in full.
এই শীর্ষ সম্মেলন কিছুটা অগ্রগতি সাধন করেছে, বিশেষত কয়লা বন্ধের ঘোষণার ব্যাপারে। এই জ্বালানির কারণে শিল্প বিপ্লব হয়েছে এবং নিঃসরণ হু হু করে বেড়েছে।
This summit made some progress, especially on heralding the demise of coal — the fuel that drove the industrial revolution and sent emissions soaring.
উষ্ণ হতে থাকা জলবায়ুর সাথে মোকাবিলাকারী দরিদ্র দেশগুলিকে বছরে ১০০ বিলিয়ন ডলার সাহায্যের প্রতিশ্রুতি রক্ষা করতে এই ধনী ক্লাব কতবার যে ব্যর্থ হয়েছে তার ইয়ত্তা নাই।
But for the umpteenth time the rich club has failed to deliver on its promise to channel $100bn a year to poor nations coping with a heating climate.
হ্যাঁ, দ্বিপাক্ষিক চুক্তিগুলি উন্নয়নশীল দেশগুলিকে সম্পূরক (নির্ধারিত পরিমাণ পূর্ণ করতে অবশিষ্ট যেটুকু দরকার) অর্থায়নের প্রস্তাব দিয়েছে — তবে আমরা এখনও বিস্তারিত না দেখলেও, এটা স্পষ্ট যে সেগুলো যোগ করে এই মোহনীয় ১০০ এর লক্ষ্যে পৌঁছাবে না।
Yes, bilateral deals have offered top-up funding to developing nations - but although we haven't seen the details yet, it's clear that they won't tot up to the magic 100 mark.
ক্যাম্পেইনাররা হুঁশিয়ারি দিচ্ছেন যে ঐ টাকার অঙ্কে না পৌঁছালে এবং ডিসেম্বর মাসে গ্লাসগোর অত্যন্ত গুরুত্বপূর্ণ কপ২৬ জলবায়ু সম্মেলনে (সেই টাকার) দায়িত্ব না নিলে জলবায়ু রক্ষার জন্য গুরুতর কোনো চুক্তি হবে না।
Campaigners are warning there will be no overarching deal to protect the climate unless that sum is reached and guaranteed at the vital COP26 climate conference in Glasgow in December.
এ্যাকশন এইডের তেরেসা এন্ডারসন বলেছেন: "বছরে আগের ১০০ বিলিয়ন ডলার টার্গেটের ব্যাপারে জি৭ এর পুনর্ঘোষণা এই সংকটের ব্যাপকতা ও জরুরি অবস্থা মোকাবিলা করার ক্ষেত্রে প্রত্যাশা পূরণের কাছাকাছি নেই।
Teresa Anderson, from Action Aid said: "The G7's reaffirmation of the previous $100 billion a year target doesn't come close to addressing the urgency and scale of the crisis.
ধনী দেশগুলি এ যাবৎ জলবায়ুর জন্য আর্থিক প্রতিশ্রুতিগুলো রক্ষা করতে ব্যর্থ হয়েছে। এখন পর্যন্ত যা প্রদান করা হয়েছে তার বেশিরভাগই ঋণ আকারে, যা দুর্বল দেশগুলিকে আরও ঋণ ও দারিদ্র্যের দিকে ঠেলে দিচ্ছে।
"Rich countries have so far failed to deliver on climate finance pledges. The majority of what has been provided so far has been in the form of loans, which are pushing vulnerable countries further into debt and poverty.
জি৭কে অবশ্যই অনুদানের মাধ্যমে সত্যিকারের অর্থের ঘোষণা দিতে হবে এবং বিশ্বের সবচেয়ে দরিদ্র ও কম গুরুত্ব পাওয়া দেশগুলো যখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তখন তাদের চোখ বন্ধ রাখলে চলবে না।
The G7 must announce real finance through grants and stop turning a blind eye while the world's poorest and most marginalised are hit hardest.
জলবায়ু আলোচনায় গলার কাঁটা এই আর্থিক ইস্যু তীব্রতর হয়েছে দরিদ্র দেশগুলোর পক্ষ হতে করোনার জন্য আরও সাহায্যের দাবি আসায়।
The finance issue - a running sore in climate negotiations - has been compounded by demands from poor nations for more Covid help.
এই তর্ক জি৭ থেকে আসা আরও কিছু সম্ভাবনাময় পদক্ষেপকে নিষ্প্রভ করে দিয়েছে। প্রেসিডেন্ট বাইডেন আমেরিকায় বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কয়লার সমাপ্তির কথা বাড়তি জোর/গুরুত্ব দিয়ে বলেছেন। জার্মানি এবং জাপানও এই বিষয়ে অসুবিধার সম্মুখীন হবে।
This row overshadowed some more promising moves from G7. President Biden talked up the end of coal for power generation in America. Germany and Japan will face difficulty on this issue, too.
প্রেসিডেন্ট দরিদ্র দেশগুলির জন্য কয়লা খাতে আর্থিক সহায়তা বন্ধের ঘোষণাও দিয়েছেন। এটি চীনকে একই পথে হাঁটতে চাপ সৃষ্টি করবে।
The president also trumpeted the end of coal finance for poor nations. This will heap pressure on China to follow suit.
বিশেষ করে কয়লাকে লক্ষ্যবস্তু করার পদক্ষেপটি মূলত যুক্তরাজ্য পরিচালনা করেছে। জলবায়ু সংক্রান্ত কার্যকলাপের ব্যাপারে অস্পষ্ট কথাবার্তার জটলার মধ্যে অর্জনযোগ্য একটা নীতি চিহ্নিত করার জন্য তারা কৃতিত্বের দাবিদার।
The initiative to specifically target coal was led originally by the UK, which deserves credit for spotting a deliverable policy in the morass of vague talk about climate action.
কয়লার বিষয়ে আরও একটি তথ্য রয়েছে: মুষ্টিমেয় ধনী দেশ উদীয়মান অর্থনীতিগুলিকে কয়লা থেকে সরে যেতে সহায়তা করার জন্য বছরে ২ বিলিয়ন ডলার পর্যন্ত প্রদান করবে। এটি আরেকটি লক্ষণ যে বিশ্ব এই জলবায়ু লড়াইয়ে একসাথে রয়েছে, যদিও অর্থের পরিমাণ সামান্য।
There's another detail on coal, too: a handful of rich nations will offer up to $2bn a year to help emerging economies turn away from coal. It's another sign that the world is in this climate fight together, although the sum is small.
কৃষি, ইস্পাত, সিমেন্ট এবং পরিবহন সহ অর্থনীতির সেক্টরগুলিকে সুনির্দিষ্ট লক্ষ্যকরণের জন্যেও একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ রয়েছে।
There's also an important initiative on specific targeting of sectors of the economy, including agriculture, steel, cement and transport.
No comments:
Post a Comment